বর্ণে গন্ধে ছন্দে গীতিতে (শচীন দেব বর্মন)

সচীন দেব বর্মন


বর্ণে গন্ধে ছন্দে গীতিতে

হৃদয়ে দিয়েছ দোলা

রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে

একি তব হরি খেলা

তুমি যে ফাগুন রঙেরও আগুন

তুমি যে রসেরও ধারা

তোমার মাধুরী তোমার মদিরা

করে মোরে দিশাহারা


মুক্তা যেমন শুক্তিরও বুকে

তেমনি আমাতে তুমি

আমার পরানে প্রেমের বিন্দু

তুমিই শুধু তুমি


প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ

সে দীপেরও শিখা তুমি

জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে

এ হৃদি নাচালে তুমি


আপনও হারায়ে উদাসি প্রানের

লহ গো প্রেমাঞ্জলি

তোমারে রচিয়া ভরেছি আমার

বাউল গানের ঝুলি


মুক্তা যেমন শুক্তিরও বুকে

তেমনি আমাতে তুমি

আমার পরানে প্রেমের বিন্দু

তুমিই শুধু তুমি




চমকি দেখিনু আমার প্রেমের

জোয়ারও তোমারই মাঝে

হৃদয় দোলায় দোলাও আমারে

তোমারো হিয়ারই মাঝে

তোমারও প্রানের পুলক প্রবাহ

নিশীতে চাহে আমাতে

জপ মোর নাম গাহ মোর গান

আমারি একতারাতে

মুক্তা যেমন শুক্তিরও বুকে

তেমনি আমাতে তুমি


আমার পরানে প্রেমের বিন্দু

তুমিই শুধু তুমি




---------------শচীন দেব বর্মন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট