অনেক ক্ষুদা লেগেছে, কিছু একটা খাওয়া চাই, নরমাল কিছু হলে হবেনা। অনেক কিছু খেতে হবে, কিছুদিন আগে কুমিল্লা শহরের ক্যাফে বারিস্তায় ঢু মেরে এক হান্ডি বিরিয়ানি খেয়ে গিয়েছিলাম। অনেক মজার ছিলো ও পরিবেশ টাও ছিলো অসম্ভব সুন্দর। তাই আর টেনশান না করে চলে গেলাম কুমিল্লা পুলিশ লাইনের সামনে থাকা ক্যাফে বারিস্তায়।
সুন্দর সাজানো গোছানো পরিস্কার পরিবেশ। কিন্তু আজকে অনেক ভির। কোথাও বসার যায়গা পাচ্ছিনা। কিছুদিন আগেই এসেছিলাম বলে এখানকার ওয়েটার রা চিনে ফেলেছে আমাকে, চোখের ইসারায় কিছুটা দুরের ছোট একটা টেবিলে বসে অপেক্ষা করতে বলল। কিছুক্ষন অপেক্ষা করার পর আমি বড় টেবিল পেয়ে গেলাম।
মেনু কার্ড দিয়ে গেলো, খুজতে শুরু করলাম নতুন কি আছে এখানে। খুঁজে একটা নতুন জিনিস পেলাম, একটা আইটেমের ভিতর অনেক হুলি পদ। ধরতে গেলে কম্বো প্যাক একটা, একের ভিতর অনেক। আইটেম টার নামও হাংগ্রি নাকি। আমিও এদিকে অনেক বেশি ক্ষুধার্ত। ওয়েটার কে ডেকে বললাম এটা পাওয়া যাবে কিনা - বলল স্যার এটায় অনেক আইটেম একটু সময় লাগবে। আমি সময় দিলাম ও অর্ডার নিয়ে চলে গেলো।
১৫ মিনিট ধরে বসে আছি, আশে পাশে নানা ধরনের মানুষ খাবার খাচ্ছে, বেশির ভাগই ড্রিংস জাতিয় আর হান্ডি কাচ্চি বিরিয়ানির উপর হুমরি খেয়ে পড়তেছে। বেশিরভাগি স্কুল কলেজের ছেলে মেয়ে। বড় কেউ নাই তেমন। আমি খাবারের অপেক্ষায় আছি, এদিকে পেট ক্ষুদায় ডাকাডাকি শুরু করছে।
কিছুক্ষন পরই আমার সামনে চলে আসলো হাংগ্রী নাকি কম্বো ম্যানু। এটি দেখেই ক্ষিদা আরো চাংগা হয়ে গেলো, এত খাবার একসাথে, প্লেটে যায়গা হইতেছে না। দেখেই সুন্দর লাগছিলো অনেক, পটাপট খাবার আগে কতগুলা ছবি তোলে ফেললাম ফোনে, খাবার যেমন সুন্দর ছবিগুলো তার চাইতে বেশি সুন্দর হইতেছে।
হাংগ্রী নাকি কম্বো প্যাক ম্যানুতে যাযা থাকছে তা হলো -
১. চিকেন ফ্রাইড রাইস
২. চিকেন ফ্রাই ২ পিস
৩. ডিমের অমলেট
৪. মিক্স ভেজিটেবল
৫. অনিয়ন রিং
৬. চিকেন চাওমিন
৭. পাস্তা
৮. ২ টি পিঠা
৯. টক আচার
১০. লেমনেডো ড্রিংস
সব মিলিয়ে অসাধারন একটা কম্বো ম্যানু। খাবারের মজা ও মান অনেক ভালো, দামেও ভালো। এক প্লেটে আপনি অনেক খাবার একসাথে গরম গরম টেস্ট করকে পারবেন আর ঠান্ডা লেমোনেডো তো আছেই গলা ভিজানোর জন্য। পরিবেশর ও অনেক সুন্দর ও গোছানো।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য