 |
| চিকেন হান্ডি বিরিয়ানি |
কুমিল্লা শহর, যে শহরে স্পেশাল রেস্টুরেন্ট আর সেসব রেস্টুরেন্টে স্পেশাল সব রেসিপিতে ভরপুর থাকে সব সময়। তেমনি একটি রেস্টুরেন্ট হলো কুমিল্লা পুলিশ লাইনের বিপরিতে যার নাম " ক্যাফে বারিস্তা "। আর কিছুদিন ধরে এখানেই চলছে স্পেশাল একটি আইটেম নাম হলো " হান্ডি বিরিয়ানি " এটি বিফ ও চিকেন উভয় পদেই পাওয়া যায়।
ফেসবুকে প্রমোশন দেখে আর অপেক্ষা করতে পারলাম না, সোজা চলে গেলাম কুমিল্লা আর ঢুকে পরলাম ক্যাফে বারিস্তায়। অন্য সব রেস্তোরাঁ থেকে এটি অনেক স্পেশাল ও সুন্দর পরিবেশ। সব সময় কাস্টমারে ভর্তি থাকে এটি। যখনই যাবেন দেখবেন কোন টেবিল খালি নাই, একটু অপেক্ষা করলেই সিট পেয়ে যাবেন।
 |
| যখন হান্ডি বিরিয়ানি সামনে থাকে 😋 |
এখানে জন্মদিন পালন করার জন্য আছে আলাদা যায়গা, কারো যদি স্পেশাল জন্মদিন পালন করতে ইচ্ছা হয় তাহলে চলে আসতে পারেন ক্যাফে বারিস্তায়। জন্মদিন পালনের জন্য ৬-৮ জন বন্ধুর জন্য রয়েছে স্পেশাল টেবিল।
যাই হোক আমি গিয়েছি হান্ডি বিরিয়ানি খাবার জন্য। এমনিতে কাচ্চি তার উপর হান্ডি স্পেশাল, মনে হচ্ছে অনেক মজাই হবে সেটা। দেখতেও অনেক সুন্দর ও অনেক বেশি পরিমানেই দেয় ওরা। আশে পাশের অনেকেই খাচ্ছে। দেখে জিভে জল চলে এলো।
 |
| এভাবে ঢাকনা বন্ধ করে পরিবেশন করা হয় |
তারাতারি করে একটা সিট ম্যানেজ করে বসে পড়লাম হান্ডি কাচ্চি বিরিয়ানি খাবার জন্য। ওয়েটার আসলে তাকে বলতেই সে কিছুক্ষন পরেই নিয়ে এলো গরম একটি হান্ডি, যার ভিতরেই আছে আমার কাচ্চি বিরিয়ানি। একটি সুন্দর হান্ডি বা মাটির মালসার ভিতরে কভারে ঢাকা থাকে কাচ্চি বিরিয়ানি টা। কভার সরিয়েই চামুচ দিয়ে হান্ডিতে রেখই আপনি খেতে শুরু করে দিতে পারেন।
 |
| হান্ডি বিরিয়ানির সাথে ভালোবাসা |
অনেক মজাই ছিলো, বাসমতি চালের স্পেশাল একটি আইটেম, সুন্দর করে রান্না করা ও কার উপর চিকেন গুলি ছরিয়ে দেয়া হয়েছে, ৮-১০ টি মুরগির মাংসের টুকরা পাওয়া গেছে হান্ডিতে। এক কথায় অসাধারন একটি কাচ্চির আইটেম। তার উপর আছে অনেক সুন্দর একটি পরিবেশ ও অনেক কালারফুল একটি খাবার পরিবেশন।
 |
| এটি বিফ হান্ডি বিরিয়ানি |
ছবি তোলার জন্য ক্যাফে বারিস্তায় আলো একটু কম হলেও পরিবেশ অনেক সুন্দর ও চমৎকার, এখানে আরো অনেক ধরনের আইটেম পাওয়া গেলেও হান্ডি বিরিয়ানি টাই ওদের স্পেশাল। অনেক সময় বিফ টা পাওয়াই যায়না। আমি বিফ তেমন পছন্দ করিনা বলেই চিকেন খেয়েছি।
 |
| ক্যাফে বারিস্তা |
রেসিপির নাম : চিকেন হান্ডি বিরিয়ানি
দাম : ১৯০ টাকা
রেস্তোরাঁ : ক্যাফে বারিস্তা
লোকেশন : কুমিল্লা পুলিশ লাইন
স্বাদ : ৯/১০
পরিবেশ : ৮/১০
ছবি তোলা : ৮/১০
অসাধারন একটি আইটেম, তারাতারি চলে আসুন ও কাচ্চি খেয়ে মজা নিন।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য